জামাল চ্যাম্পিয়ন সিদ্দিকুর তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রনস কাপ গলফে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। কুর্মিটোলা গলফ কোর্সে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে কাল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পারের চেয়ে ১২ শট কম খেলে রানার্সআপ জীবন আলী। আর ১১ শট কম খেলে তৃতীয় হয়েছেন দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্ট শেষ করে কাল রাতেই ২৩ এপ্রিল শুরু সিআইএমবি মাস্টার্সে খেলতে ইন্দোনেশিয়ায় রওনা হয়েছেন সিদ্দিকুর।