জামালের সামনে মোহনবাগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার সেরা দলগুলোর সঙ্গে খেলার স্বপ্ন দেখে আসছিলেন মনজুর কাদের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতির সেই স্বপ্নপূরণ হতে চলেছে। ১১৮তম আইএফএ শিল্ডে গ্রুপ পর্বেই বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা পাচ্ছে কলকাতার পরাশক্তি মোহনবাগানকে। ৩০ জানুয়ারি বি গ্রুপে এই ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শেখ জামাল।
বাংলাদেশের সেরা দলের দ্বিতীয় গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান, ২ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি শেষ গ্রুপ ম্যাচ শিলং লাজংয়ের সঙ্গে। সব ম্যাচই বারাসাত স্টেডিয়ামে।