জার্মান কাপ বায়ার্নেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও শিরোপা জয়ের আনন্দে ভাসল বায়ার্ন। ছবি: রয়টার্স
আবারও শিরোপা জয়ের আনন্দে ভাসল বায়ার্ন। ছবি: রয়টার্স

তুমুল প্রতিদ্বন্দ্বীতা, টানটান উত্তেজনা। তবুও ভাগ্যে শিঁকে ছিড়ল না বরুসিয়া ডর্টমুন্ডের। পরাজয়ের বেদনাই সইতে হলো জার্মান কাপের ফাইনালে। বার্লিনে আজ বায়ার্ন মিউনিখ-বরুসিয়া ডর্টমুন্ডের ফল অমিমাংসিত রইল ১০৬ মিনিট পর্যন্ত। কিন্তু ১০৭ মিনিটের পর ম্যাচের চেহারা পাল্টে গেল ভোজভাজির মতো। শেষমেশ স্কোরলাইন দাঁড়াল বরুসিয়া ০: ২ বায়ার্ন।
১০৭ মিনিটে ডর্টমুন্ডের বুকে শেল দাগেন আরিয়েন রোবেন। ১২০ মিনিটের অতিরিক্ত সময়ে চূড়ান্ত আঘাত করেন টমাস মুলার। শেষ বাঁশি বাজামাত্র শিরোপা উল্লাসে ফেটে পড়ে পেপ গার্দিওলার দল। লিগ শিরোপা ঘরে উঠেছে আগেই। ফলে আনন্দ হয়েছে দ্বিগুন। এ দিয়ে রেকর্ড ১৬বার জার্মান কাপ জিতল বায়ার্ন।