জার্মান গোলার সামনে সার্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়াকিম লোর দল নিয়ে এবার জার্মানদের তেমন মাতামাতি নেই। অধিনায়ক মাইকেল বালাক ছিটকে গিয়েছেন বিশ্বকাপের ঠিক আগে। তবে ‘বালাক নেই’ হা-হুতাশ কমে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জার্মানিকে দেখার পর এই দলের বন্দনাই এখন সবার মুখে।তবে জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফ সেই দলে নেই। তাঁর ভাষায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে দল কিছুটা গা-ছাড়া ছিল এবং গোলের সুযোগ নষ্ট করেছে। ‘গোলের সুযোগ কাজে লাগাতে আমাদের আরও উন্নতি করতে হবে। অস্ট্রেলিয়া ম্যাচে দায়িত্বজ্ঞানহীনতা ছিল আমাদের খেলোয়াড়দের’—বলেছেন সাবেক জার্মান স্ট্রাইকার।তারকাবিহীন তরুণ দল কিছুই করতে পারবে না—এটা ধরে নিয়ে জার্মানিকে হিসাবের খাতায় রাখেননি অনেকে। কিন্তু সেই জার্মানি চার গোলে অস্ট্রেলিয়াকে উড়িয়ে স্বপ্নের শুরু করল বিশ্বকাপে। আজ দ্বিতীয় ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করার সুযোগ তাদের সামনে। প্রতিপক্ষ সার্বিয়া, যারা শক্তি-সামর্থ্যে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে।প্রথম ম্যাচে ঘানার কাছে হেরে (০-১) যাওয়ায় সার্বিয়া আজ কামড় দেবেই। মন্টেনিগ্রো থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এখনো কোনো বড় দলকে হারাতে পারেনি এই দলটি। গত পাঁচ ম্যাচে যে দল ১৩ গোল করেছে (খেয়েছে মাত্র ২টি), তাদের হারানো খুব কঠিনই সার্বিয়ার জন্য। এই দু দলের আগের দুটি সাক্ষাতে জার্মানি দুবারই জিতেছে (২-১, ১-০)। এই জার্মানি বহুজাতিক খেলোয়াড় নিয়ে গড়া ‘প্রতিভাবান’ এক দল। বালাকের জায়গায় সুযোগ পাওয়া তিউনিশিয়ান বংশোদ্ভূত সামি খেদিরার কথায় যেন তারই প্রতিধ্বনি, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে যে ফুটবল খেলেছি আমরা, সেই ফুটবলই খেলব সার্বিয়ার সঙ্গে।’ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ওই জয়ের পর আমাদের পা মাটিতেই আছে।’গত ইউরোতে প্রথম ম্যাচ জিতে পরের ম্যাচেই ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়েছিল জার্মানি। সেটার পুনরাবৃত্তি হবে না—এমন আত্মবিশ্বাস সহকারী কোচ হানসি ফ্লেসির, ‘আমাদের দলটি তরুণ। তবে তারা জানে ঠিক কী করতে হবে।’ যোগ করেছেন আরও, ‘তাদের (সার্বিয়া) রক্ষণ-মাঝমাঠ ভালো। উইং দিয়ে আক্রমণ করতে পারে। আমরা জানি, সার্বিয়া টিকে থাকার শেষ সুযোগ নেবে। আমাদের সতর্ক থাকা চাই।’ প্রতিপক্ষ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সার্বিয়ান উইঙ্গার জোরান টোসিকের মুখে তো সমীহ থাকবেই, ‘ওদের অনেক কুশলী খেলোয়াড় আছে, যাদের আটকানো কঠিন।’ আগের ম্যাচে লাল কার্ড পাওয়া লুকোভিচের জায়গায় রক্ষণে খেলবেন নেভেন সুবোটিচ। চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইকোনোভিচ এবং ম্যানইউর নেমানিয়া ভিদিচকে নিয়ে গড়া সার্বিয়ার রক্ষণ বেশ জমাট। সেই রক্ষণ কি আটকাতে পারবে পোডলস্কি-ক্লোসা জুটিকে?জার্মানি-সার্বিয়াটমাস মুলারফিফার ম্যাচসেরা লুকাস পোডলস্কি, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকের মতেই সেরা ছিলেন মুলার। দারুণ এক পাসে প্রথম গোলটা করিয়েছেন, পরে নিজে করেছেন ম্যাচের সেরা গোল। পুরো মাঠ যেভাবে দাপিয়ে বেড়িয়েছেন, কে বলবে এটি ছিল মাত্র তাঁর তৃতীয় ম্যাচ! চোখ রাখুন ‘জার্মান ফুটবলের ভবিষ্যৎ’-এর দিকে।নিকোলা জিগিচমাঠে খুব সহজেই চোখে পড়ে তাঁকে, উচ্চতা যে ৬ ফুট ৮ ইঞ্চি! এবারের বিশ্বকাপের সবচেয়ে লম্বা ফুটবলার গোল পাননি প্রথম ম্যাচে। ঘানার কাছে হেরে টুর্নামেন্টে টিকে থাকতে মরিয়া সার্বিয়া আজ গোলের জন্য তাকিয়ে থাকবে বার্মিংহাম সিটি স্ট্রাইকারের দিকে।