জার্মান প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান এয়ারলাইনস লুফথানসা অনুকরণ করল স্টার স্পোর্টসের ‘মওকা মওকা’! আগামী মাসে ফ্রান্সে শুরু হবে ইউরো। এর আগে ইংলিশ ভক্তদের নিয়ে মজার এক বিজ্ঞাপন ছেড়েছে তারা। এয়ারপোর্টে এসে দুই ইংলিশ সমর্থক জানতে পারলেন, তাঁদের আগের ফ্লাইট বাতিল হয়ে গেছে। বিকল্প হিসেবে লুফথানসার বিমানে ওঠা ছাড়া উপায় নেই। তাতে এক সমর্থকের বিস্ময়, ‘জার্মানদের সঙ্গে যেতে হবে আমাদের?’ বিস্ময় যন্ত্রণায় রূপ নেয় পরক্ষণেই। ‘বিস্বাদ’ জার্মান খাবার, জার্মান ফুটবলের সাফল্যের ভিডিওর দর্শক হতে বাধ্য করা, এক বালকের চার আঙুল দেখিয়ে জার্মানির চারটি বিশ্বকাপ জেতার কথা মনে করিয়ে দেওয়া! একটু পরেই ঘুম ভাঙে ইংলিশ সমর্থকের, বুঝতে পারেন দুঃস্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু জেগে ওঠার পরও পাশে বালকের উপস্থিতি বুঝিয়ে দিল, ইউরোতে আবারও ফিরে আসছে জার্মান-দুঃস্বপ্ন! সূত্র: ফক্স স্পোর্টস।