জার্মান যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিরিশেই থামলেন ফিলিপ লাম। জাতীয় দলে আর খেলবেন না বলে কাল হঠাৎ ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০০৪ সালে ২০ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লাম। ম্যাচের সংখ্যাটা জার্মানির পক্ষে চতুর্থ সর্বোচ্চ। লামেরই বিশ্বজয়ী দলের দুই সতীর্থ লুকাস পোডলস্কি (১১৬) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭) আছেন তিন ও দুইয়ে। জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আরেক বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক লোথার ম্যাথাউস। ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে ঠিক ১৫০ ম্যাচ খেলেছেন ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মানির এই নায়ক।