জার্মানদের পেনাল্টি-ভীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ই তবে কাল হলো বায়ার্ন মিউনিখের! টাইব্রেকারে জার্মানরা হারে না, ফুটবলের চিরায়ত এই ধারণার ব্যতিক্রম তো সবাই দেখেছেন। হারের পেছনের গল্পটা আরও চমক-জাগানিয়া। বায়ার্ন মিউনিখের কয়েকজন ফুটবলার নাকি টাইব্রেকারে শটই নিতে চাননি! বাধ্য হয়ে তাই একটি শট নিতে হয়েছে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে।নয়্যারকে শট নিতে দেখে যে গুঞ্জন উঠেছিল, সেটারই সত্যতা মিলেছে কোচ ইয়ুপ হেইঙ্কসের কথায়, ‘আমার কয়েকজন ফুটবলার পেনাল্টি নেওয়ার মতো যথেষ্ট আত্মবিশ্বাসী কিংবা নিশ্চিত ছিল না। ১২০ মিনিট খেলার পর ওরা খুব ক্লান্ত ছিল। কাউকে তো আর জোর করে পেনাল্টি নিতে পাঠানো যায় না!’ টাইব্রেকারে আরিয়েন রোবেনকে না দেখতে পাওয়ার কারণও এটিই। এমনিতে বায়ার্নের সব পেনাল্টি সাধারণত এই ডাচ উইঙ্গারই নেন। কিন্তু অতিরিক্ত সময়ের পেনাল্টি মিস করার পর আর সাহস পাননি রোবেন, ‘ও শট নিতে আত্মবিশ্বাস পাচ্ছিল না। এ জন্যই নয়্যার শট নিয়েছে।’ রয়টার্স।