জার্মানসেরা শোয়েইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ—জিতেছে ত্রিমুকুট। কিকার ম্যাগাজিনের ভোটে বায়ার্নের একজনই বুন্দেসলিগার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। তবে রিবেরি-রোবেনদের কেউ নন, পুরস্কারটা পেয়েছেন বায়ার্ন মাঝমাঠের প্রাণভোমরা বাস্তিয়ান শোয়েনস্টেইগার।৫২৭ জন সাংবাদিকের মধ্যে শোয়েইনিকে ভোট দিয়েছেন ৯২ জন। রিবেরি (৮৭) ও মুলার (৮৫) ছিলেন তাঁর ঠিক পেছনে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট বায়ার্ন ও ডর্টমুন্ডেরই প্রাধান্য ছিল। শীর্ষ ১৫ খেলোয়াড়ের মধ্যে কেবল লেভারকুসেনের স্টেফান কিসলিংই ছিলেন এই দুই ক্লাবের বাইরে। ত্রিমুকুটজয়ী দলের কান্ডারি ইয়ুপ হেইঙ্কেস পেয়েছেন সেরা কোচের পুরস্কার।পুরস্কার জিতে শোয়েনস্টেইগার অবশ্য একটু বিস্মিত, ‘সত্যিটা বললে আমি একটু বিস্মিত। একসময় আমাকে নিয়ে তো অনেক সমালোচনাই হয়েছে।’ এএফপি।