জার্মানি-ইতালির কেউ জেতেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯৫ সালের পর জার্মানি হারাতে পারেনি ইতালিকে। পরশু সেই রেকর্ডটা আরেকটু হলেই ভেঙে দিতে পারত জার্মানি, যদি না শেষ দিকে সুযোগ হাতছাড়া করতেন মার্কো রিউস, লার্স বেন্ডাররা। শেষ পর্যন্ত মিলানে দুই দলের প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ম্যাটস হামেলসের গোলে ৮ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ২৮ মিনিটে আবাতের গোলে সমতা আনে ইতালি।
আরেক প্রীতি ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। ওয়েম্বলিতে এসে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে চিলি। জোড়া গোল করেছেন চিলির বার্সেলোনা তারকা অ্যালেক্সিস সানচেজ। স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্রের খেলাও গোলশূন্য ড্র হয়েছে। এএফপি।