জার্মানি গেলেন তিন শুটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে একমাত্র শুটিং থেকেই এসেছিল একটি সোনা ও একটি রুপার পদক। এবার জার্মানিতে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদকের আশায় আছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। জার্মানির সুলে আগামীকাল থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে শুটিং টুর্নামেন্ট। এতে অংশ নিতে আজ ভোরে ঢাকা ছেড়েছেন তিন জুনিয়র শুটার রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও আবদুল লতিফ। তিনজনই অংশ নেবেন ১০ মিটার এয়ার রাইফেলে। অবশ্য ব্যক্তিগত ইভেন্টের চেয়ে দলীয় ইভেন্টেই আশা দেখছেন কোচ সাইফুল আলম রিংকি, ‘এই ছেলেরা অনুশীলনে গড়ে ৬১৮ থেকে ৬২০-এর ওপরে স্কোর করছে নিয়মিত। জার্মানিতে যদি এই স্কোর ধরে রাখতে পারে তাহলে দলগত ইভেন্টে একটা পদক আশা করা যায়।’