জার্মানিকে হারিয়ে ম্যারাডোনার উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার একটা হিসাব চুকানোর বাকি ছিল। কোচ ডিয়েগো ম্যারাডোনারও ছিল ২০ বছরের একটা পাওনা মিটিয়ে দেওয়া। প্রায় বছর চারেক আগে এই জার্মানি থেকেই কপাল চাপড়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। বার্লিনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের কাছে টাইব্রেকে হেরে বিদায় নিয়েছিল হোসে পেকারম্যানের দল।এই দলটা ম্যারাডোনার। মাঠটাও পাল্টে গেল। বার্লিনের বদলে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা। তার পরও ম্যারাডোনা একটা হিসাব মেটাতে পারলেন। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে রেফারির বদান্যতায় জার্মানি জিতেছেল ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষে। জার্মানিকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে এক ধরনের প্রতিশোধ নেওয়া হলো। গোল একটাই, করেছেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু পুরো ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখার পর ফুটবল-বোদ্ধারা মানছেন, এই দলটা আগামী বিশ্বকাপ শিরোপার বড় দাবিদার। ম্যারাডোনাও বলে দিলেন, ‘ঈশ্বর চাইলে আমাদের সমর্থকদের একটা ভালো বিশ্বকাপই উপহার দেব আমরা।’ফিলিপ লামের মাধ্যমে প্রথম আক্রমণটা শানিয়েছিল জার্মানিই। কিন্তু এর পরই ম্যাচ চলে যায় আর্জেন্টিনার অধিকারে। মেসির পর পর দুটো শট গোলের সম্ভাবনা জাগিয়ে চলে যায় পোস্টের বাইরে। ৩৮ মিনিটে উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার একটা শট গিয়ে লাগে ক্রসবারে! দুর্দান্ত একটা সেভ করে গোলরক্ষক রেনে অ্যাডলার আগামী বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দাবি জোরালো করেছিলেন। সেই অ্যাডলারের ভুলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে বসে জার্মানি। ডিফেন্ডারদের পরাস্ত করে দ্রুতবেগে হিগুয়েইনকে ঢুকতে দেখে এগিয়ে গিয়েছিলেন অ্যাডলার। গোলরক্ষককে পাশ কাটিয়ে পোস্টে বল পাঠিয়ে দেন হিগুয়েইন। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে তিন ম্যাচে করলেন দু গোল। বিশ্বকাপ দলে পাকা করে ফেললেন জায়গা।ততটাই অনিশ্চিত হয়ে গেল অ্যাডলারের ভবিষ্যত্। জার্মান কোচ জোয়াকিম লো বলেই দিয়েছেন, ‘এই পর্যায়ে এ ধরনের ভুলের শাস্তি পেতেই হবে।’ আর্জেন্টিনাকেও প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন তিনি, ‘আর্জেন্টিনা আসলে খুবই শক্তিশালী একটা দল, অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে ওদের।’ ধারাভাষ্য কক্ষে বসে খেলা দেখা সাবেক গোলরক্ষক অলিভার ‘কিং’ কানও বিরক্ত, ‘গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে, বলটা আপনিই পাবেন। সেটা না হলে নিজের লাইনেই থাকা উচিত।’জার্মানি যখন আক্ষেপে পুড়ছে, ম্যারাডোনা তখন ভাসছেন উচ্ছ্বাসে। শিষ্যরা যে এদিন তাঁর মনের মতো খেলেছে, ‘আমি খুবই খুশি, কারণ আমার খেলোয়াড়েরা প্রাণ উজাড় করে খেলেছে। তারা আমার প্রত্যাশা পূরণ করেছে। ২৪ বছর হয়ে গেল আমরা শিরোপা জিতিনি। আজকের মতো যদি খেলে যেতে পারি, তাহলে এবারই সেই অপেক্ষা ঘুচে যেতে পারে। কঠিন একটা ম্যাচ ছিল আমাদের জন্য। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, আমরা দুর্দান্ত একটা দল, বিশ্বের অন্যতম সেরা।’সুযোগ পেয়ে সমালোচক আর দেশের সাংবাদিকদের আবারও একহাত নিয়েছেন তিনি, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি এরা কত দুর্দান্ত খেলতে পারে, কিন্তু ওরা (নিন্দুকেরা) আমার কথা বিশ্বাস করেনি। আজ আমরা প্রমাণ করে দিলাম’। ওয়েবসাইট।