জার্মানির আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের স্বপ্ন দুমড়ে-মুচড়ে দিয়েছে জার্মানি। তার পরও অসম্ভব এক আশা করছে তারা। আর্জেন্টিনার সঙ্গে আগামীকালের ফাইনালে ব্রাজিল সমর্থকদের সমর্থন চাচ্ছে জার্মানি।
এমনিতে লাতিন আমেরিকার দেশ হিসেবে ব্রাজিলের সমর্থনটা আর্জেন্টিনারই পাওয়ার কথা। কিন্তু জার্মানির আশা, মাঠে যখন মুলার-ওজিলরা জয়ের পেছনে প্রাণপণ ছুটবে তখন মারাকানার গ্যালারিতে বসে থাকা হাজারো দর্শকের সমর্থন তাদের অনুপ্রেরণা জোগাবে। দর্শক অনুপ্রেরণা নিয়ে ম্যাচ জেতা অনেক সময় সহজ হয়ে যায় যেকোনো দলের পক্ষেই। জার্মানি ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেসও সে কারণেই কোনো রাখঢাক না রেখে বললেন, ‘দলের সবাই ব্রাজিলীয়দের সমর্থন প্রত্যাশা করছে।’ একই বিশ্বাস জোয়াকিম লোর সহকারী হান্সি ফ্লিকেরও, ‘আমরা ব্রাজিলীয়দের সমর্থন পাব আশা করছি।’ এএফপি, রয়টার্স।