জার্মানির ওয়েস্টারম্যান ‘আঘাত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঘাত সমস্যা যেন পিছুই ছাড়ছে না জার্মান দলের। গোড়ালির সমস্যার কারণে অধিনায়ক মাইকেল বালাককে হারানোর ক্ষত শুকাতে না-শুকাতেই বিশ্বকাপের আগেই আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হেইকো ওয়েস্টারম্যানকে হারাতে হয়েছে তাদের। গতকাল রোববার জার্মান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, পা ভেঙে যাওয়ার কারণে ওয়েস্টারম্যানকে জার্মান বিশ্বকাপ দল থেকে বাদ দিতে হয়েছে।গত শনিবার বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় হেইকো ওয়েস্টারম্যানের পা ভেঙে যায়। জার্মানি সে খেলায় ৩-০ গোলে জয়লাভ করে।হেইকো ওয়েস্টারম্যানকে জার্মানির অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় আখ্যায়িত করে কোচ জোয়াকিম লো বলেছেন, ‘আঘাতের কারণে ওয়েস্টারম্যানকে হারানো একটি বিরাট ক্ষতি।’ জার্মানির রক্ষণভাগের খেলোয়াড় হলেও ওয়েস্টারম্যান মধ্যমাঠকে পেছন থেকে সহায়তা করে থাকেন। সে কারণে তিনি জার্মান দলের অন্যতম নিউক্লিয়াস হিসেবে কাজ করেন। কোচ জোয়াকিম লো আরও জানিয়েছেন, ওয়েস্টারম্যান অনুশীলনে চমত্কার ফর্মে ছিলেন।