জার্মানির কৌশলে ভুল ছিল না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে খেলতে শেষ চারের চৌকাঠ পেরোতে না পারা। এ নিয়ে সর্বশেষ চারটি বড় টুর্নামেন্টে তৃতীয়বারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিল জার্মানি। প্রশ্ন উঠছে, সমস্যাটি কোথায়? অনেকে এবার জার্মানির কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইতালির ম্যাচে টনি ক্রুসকে ডান প্রান্তে খেলালে ভালো হতো বলে মনে করেন কেউ কেউ। যদিও খোদ ক্রুসই এই মতের সঙ্গে একমত নন। ওয়েবসাইট।জার্মানির ২২ বছর বয়সী এই উইঙ্গার ইতালি ম্যাচে মাঝমাঠে খেলেছেন। তাঁর মতে, কোচের নির্দেশনা ঠিকই ছিল, ‘আমার ডান উইংয়ে খেলার খুব বেশি দরকার ছিল না। কারণ ইতালি সবচেয়ে বড় হুমকিটা দিচ্ছিল মাঝখান থেকেই। আমরা নিজেদের খেলাটা ভালোমতোই খেলেছি। এই পরাজয়ের সঙ্গে কৌশলগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু মাঝমাঠের কেন্দ্রটা আরও বেশি শক্তিশালী করতে চাচ্ছিলাম।’