জার্মানির খোঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতি কাদায় পড়লে নাকি চামচিকাও লাথি মারে। অস্ট্রেলিয়ার হয়েছে সেই দশা। অ্যাশেজে প্রথম দুই টেস্টেই হার, দ্বিতীয় টেস্টের হারটা রীতিমতো লজ্জাজনক। হারের পর সমালোচনা হয়েছে বিস্তর, তাই বলে জার্মানির টিটকারি শুনতে হবে? গত পরশু ক্রিকেট জার্মানি টুইট করেছে, ‘প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাইলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে আসতে পারে। বেশি তো না, বিমানে মাত্র এক ঘণ্টা লাগবে।’ যে দেশে ক্রিকেট খেলাটা বোঝেই হাতে গোনা কয়েকজন লোক, তাদের কাছ থেকে এমন খোঁচা অস্ট্রেলিয়ার কেমন লাগে বুঝুন! ওয়েবসাইট।