জার্মানির পরিচয়সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি যেন ‘জার্মানি’ নেই। নিন্দুকেরা তাদের ফুটবলকে ‘যান্ত্রিক’ বলত। সেই জার্মানির খেলায় এখন সৃষ্টিশীলতার ফুল। কিন্তু তার পরও এতে খুশি নন ম্যাথিয়াস স্যামার। জার্মানির ফুটবলের স্বতন্ত্র যে চেহারা ছিল, সেটাই এখন নেই। এই পরিচয়সংকটই পোড়াচ্ছে বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালককে। ‘এ মুহূর্তে জার্মানির কোনো ফুটবলীয় পরিচয় আদৌ কি আছে?’—প্রশ্ন করেছেন সাবেক জার্মান মিডফিল্ডার। এর পর উত্তরও দিয়েছেন নিজেই, ‘আমরা বেশ কিছু দুর্দান্ত উঠতি ফুটবলার পেয়েছি বটে। কিন্তু আমাদের ফুটবলের কোনো পরিচয় এখন নেই। আমি আমাদের ফুটবলকে এখন সংজ্ঞায়িত করতে পারি না। আপনি স্পেনের ফুটবলের ধরনটা ব্যাখ্যা করতে পারবেন, ইতালির। আরও বেশ কিছু দেশের। কিন্তু জার্মানিকে নিয়ে আমার সমস্যা হচ্ছে।’জার্মানিকে নিজের ফুটবলের আলাদা একটা পরিচয় তৈরি করতে হবে। প্রয়োজন পড়লে এর জন্য পরিবর্তনের পক্ষেও আছেন জার্মানির সর্বশেষ আন্তর্জাতিক সাফল্যে যুক্ত থাকা এই ফুটবলার। ১৯৯৬ সালের ইউরো জেতার পর জার্মানি আর কিছুই জেতেনি। তবে ম্যাথিয়াস আশাবাদী, এই তরুণ দলটা শিরোপার খুব কাছাকাছিই দাঁড়িয়ে আছে। ওয়েবসাইট।