জার্মানির সাতজনই অসুস্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান শিবিরে ফ্লুর প্রকোপ নিশ্চয়ই ভাবাচ্ছে কোচ জোয়াকিম লোকে।
জার্মান শিবিরে ফ্লুর প্রকোপ নিশ্চয়ই ভাবাচ্ছে কোচ জোয়াকিম লোকে।

শেষ আটেই বুঝি ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে ফাইনালের স্বাদ। এবার যে  উড়তে থাকা ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মুলার-ওজিলদের জার্মানি। অথচ ১৯৯৮-এর চ্যাম্পিয়নদের সঙ্গে লড়তে যেখানে প্রয়োজন শক্ত অনুশীলনের, সেখানে ফ্লুর আক্রমণে ধুঁকছে জার্মান শিবির।

ডেইলি মেইল দাবি করেছে, জার্মান দলের বেশ কিছু খেলোয়াড় আক্রান্ত হয়েছেন ফ্লুতে। অসুস্থ খেলোয়াড়দের গলায় নাকি ক্ষতও দেখা গেছে। জোয়াকিম লো অবশ্য সাংবাদিকদের বলেছেন, ‘খেলোয়াড়েরা কিছুটা অসুস্থ ছিল। তবে এত খারাপ কিছু নয়।’ কিন্তু আক্রান্ত খেলোয়াড়দের সংখ্যাটাও তো কম নয়। সাতজন খেলোয়াড় একসঙ্গে অসুস্থ থাকাটা ফ্লুর প্রকোপেরই ইঙ্গিত দিচ্ছে।

জোয়াকিম লো সাংবাদিকদের যা-ই বলুন না কেন, জার্মান শিবির সত্যিই ফ্লুতে আক্রান্ত হলে দুশ্চিন্তার ভাঁজটা তাঁর কপালেই বেশি পড়বে। হারলেই যে এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নেবেন এই জার্মান কোচ।