প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ জয়ের পাশাপাশি বেশ কিছু রেকর্ডও নিজেদের করে নিয়েছে জার্মানি। ১৮ গোল করে তারা চ্যাম্পিয়ন, সঙ্গে টানা তিনবার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। ২০০৬ বিশ্বকাপে ১৪ এবং ২০১০ বিশ্বকাপে ১৬ গোল করেছিল জার্মানি। এক আসরে এর চেয়ে বেশি গোলের কীর্তি অবশ্য অনেক আছে। ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল এক ম্যাচ কম খেলে ১৯ গোল করেছিল। ১৯৫০ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও ব্রাজিলের গোল ছিল ২২টি, ১৯৫৮ বিশ্বকাপে জাঁ ফন্টেইনের ফ্রান্সের গোলসংখ্যা ২৩। তবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা হাঙ্গেরির রেকর্ডটা কেউ ভাঙতে পারবে কি না সংশয় থাকছেই। ১৯৫৪ বিশ্বকাপে পুসকাস, ককসিসদের হাঙ্গেরি ৬ ম্যাচে করেছিল ২৭ গোল!