জার্সিতে চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-শার্টে, পোস্টারে চে গুয়েভারার ছবি দেখেন। কিন্তু জার্সিতেও চের ছবি! সেটাও দেখা গেল এবার। ব্রাজিলের তৃতীয় বিভাগের দল মাদুরেইরার নতুন জার্সিতে আছে আর্জেন্টাইন বিপ্লবীর শ্মশ্রুমণ্ডিত সেই বিখ্যাত ছবি। ১৯৬৩ সালে মাদুরেইরা গিয়েছিল কিউবা সফরে, চে তখন বিপ্লবের আগুন ছড়াচ্ছেন ওই দেশটিতে। সেই সফরের স্মরণেই এই জার্সি। আর চের বাণিজ্যিক আবেদনও তো এখন কম নয়! এক সপ্তাহের মধ্যেই ৩ হাজার জার্সি বিক্রি হয়ে গেছে। ক্লাব সভাপতি এলিয়াস দুবা জানিয়েছেন জার্সির চাহিদা এতই যে তাঁরা প্রতিদিন বানিয়েও কুলিয়ে উঠতে পারছেন না! ওয়েবসাইট।