জার্সির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের সব খেলোয়াড় প্রস্তুত। রেফারিও তাঁর বাঁশি নিয়ে তৈরি। কিন্তু খেলাটাই শুরু হতে পারছিল না। এক দলের জার্সিই যে তখনো এসে পৌঁছায়নি! অদ্ভুত এই কাণ্ড ঘটেছে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের এক খেলায়। ম্যাচটা ছিল টোর্কে ইউনাইটেডের সঙ্গে ম্যানসফিল্ডের। কিন্তু ম্যানসফিল্ডের জার্সিগুলো পৌঁছাতে দেরি হচ্ছিল। আর কত অপেক্ষা করা যায়? টোর্কে তাই নিজেদের অ্যাওয়ে জার্সি ব্যবহার করার প্রস্তাব দেয় ম্যানসফিল্ডকে। শেষ পর্যন্ত অবশ্য জার্সি এসে পৌঁছায়। ম্যানসফিল্ডও নিজেদের জার্সি পরেই ম্যাচটা খেলতে পারে। ম্যাচটাও অবশ্য সম্প্রীতির গান গেয়েছে—ড্র হয়েছে গোলশূন্য। ওয়েবসাইট।