প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় খেলোয়াড়ের জার্সি পাওয়া একজন ভক্তের কাছে কী যে আনন্দের ব্যাপার! মাঝে মাঝে তো পাগলাটে অনেক কাণ্ডও ভক্তরা করে বসেন একটি জার্সির জন্য। তবে রিয়াল মাদ্রিদের এক সমর্থক এ ক্ষেত্রে বলতে গেলে সৃষ্টিশীলতাই দেখিয়েছেন। রীতিমতো ‘পণ্য বিনিময়’ প্রথা! এক প্যাকেট শূকরের মাংসের বিনিময়ে প্রিয় অধিনায়ক সার্জিও রামোসের জার্সি চেয়ে নিয়েছেন এই ভদ্রলোক। ঘটনাটা গত রোববারের, ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রামোসরা জেতেন ৩-০ গোলে। ম্যাচের সময় এই সমর্থক মজা করেই মাংসের প্যাকেটটি রিয়াল ডিফেন্ডারকে দেখিয়ে বলেন, ‘তুমি আমাকে জার্সি দাও, আমি তোমাকে এই প্যাকেটটা দেব।’ রামোসও প্রস্তাবটিতে বেশ মজা পেলেন। ম্যাচের পর নিজেই এসে জার্সিটা দিলেন, সঙ্গে হাসিমুখে চেয়ে নিলেন নিজের পাওনাটাও। ডেইলি মেইল।