প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১০ বছরের পুরোনো একটি জার্সি। পোকায় না কাটলেও হাল ফ্যাশনের সঙ্গে মিলিয়ে এখন আর গায়ে চাপানোর জো নেই। এমন একটি জার্সির দাম কত হতে পারে আন্দাজ করতে পারেন? পাক্কা ১ লাখ ৮০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় ২ কোটি ১৪ লাখ টাকা! জার্সিটির মালিক ছিলেন নিউজিল্যান্ডের রাগবি দলের অধিনায়ক ডেভ গ্যালাহার। ১৯০৫ সালে ইংল্যান্ড সফরের সময় ওয়েলস দলের গোয়েন নিকোলাসের সঙ্গে জার্সিটি বদল করেছিলেন তিনি। এরপর নিজের লন্ড্রির কর্মচারী এক বালককে সেই জার্সিটি দিয়ে দেন ওয়েলস অধিনায়ক। বালকটির পরিবার এত দিন ধরে সযত্নে রেখে দিয়েছিল জার্সিটি। ঐতিহাসিক জার্সিটি এত দামে বিক্রি করতে পেরে ভীষণ খুশি নিলামকারী প্রতিষ্ঠান রজার্স জোনস অ্যান্ড কোং। প্রতিষ্ঠানটি জানিয়েছে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়া রাগবি জার্সি। বিবিসি।