জাল লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি যখন চালাবেন, বৈধ লাইসেন্স করে নিলেই হয়। সেটি না করে জাল লাইসেন্স বানাতে গিয়ে ফ্যাসাদে পড়ে গেছেন নিউক্যাসলের মিডফিল্ডার চেক তিওতে। জাল লাইসেন্স বানাতে যাওয়ার অপরাধে তাঁকে সাত মাসের স্থগিত নিষেধাজ্ঞা-জেল দিয়েছেন নিউক্যাসলের ক্রাউন আদালত। মানে, একই অপরাধ আরেকবার করলে সাত মাস জেল খাটতে হবে! ঘটনাটা বেশ আলোড়িত হওয়ার মতো। তিওতের বাড়ি আইভরি কোস্টে। খেলেন ইংল্যান্ডে। অথচ ১৫ হাজার ইউরো খরচ করে একটা নকল লাইসেন্স কিনে আনেন বেলজিয়াম থেকে। এটা জমা দিয়েই যুক্তরাজ্যের আসল লাইসেন্স বের করার পরিকল্পনা ছিল। কিন্তু ধরা পড়লেন শেষ পর্যন্ত! ওয়েবসাইট।