জাহিদদের ব্যাপারে আজ বসছে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগে বাফুফের কাঠগড়ায় ছয় ফুটবলার। এসব খেলোয়াড়ের ব্যাপারে আজ প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায় আলোচনা হবে। সংশ্লিষ্ট সব পক্ষকেই বাফুফে ভবনে কমিটির কাছে এসে বক্তব্য দিতে বলা হয়েছে।
ফুটবলার জাহিদ হোসেন, মামুন মিয়া, শাকিল আহমেদ, নাহিদুল ইসলাম ও শরিফুলের বিরুদ্ধে অভিযোগ এনেছে মোহামেডান। এই খেলোয়াড়েরা মোহামেডান থেকে টাকা নিয়ে এখন নাকি অন্য দলে যাচ্ছেন। এমন অভিযোগ আরও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে এনেছে দু-তিনটি ক্লাব। কয়েকজন বিদেশির বিরুদ্ধে আছে ক্লাবের অভিযোগ, আবার বিদেশিরা পাল্টা অভিযোগ এনেছেন ক্লাবের বিরুদ্ধে। এমন আটটি অভিযোগ নিয়ে আজ বসছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি।