জি টিভিতে এসএলপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা প্রিমিয়ার ক্রিকেট লিগের (এসএলপিএল) ২৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভি। জি টিভির সঙ্গে এসএলপিএলের স্পনসর হিসেবে আছে প্রাণ-আরএফএল গ্রুপ। এসএলপিএল শুরু হবে ১১ আগস্ট।এসএলপিএলের সরাসরি সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল উপস্থিত ছিলেন প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, জি টিভির ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আরশিয়া, প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। এসএলপিএলের ২৪টি ম্যাচের মধ্যে ১১টি শুরু হবে সকাল সাড়ে আটটায় ও বাকি ১৩টি রাত সাড়ে আটটায়।