জিকো খুশি, অখুশিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল বিশ্বকাপ ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে সাজিয়েছে নতুন সাজে। কিন্তু পুনর্নির্মাণের কারণে ফাইনালের ভেন্যুর ধারণক্ষমতা কমে গেছে অনেক। ১৯৫০ বিশ্বকাপের ফাইনাল যেখানে দেখেছিলেন প্রায় দুই লাখ দর্শক, সেখানে মারাকানার ধারণক্ষমতা এখন মাত্র ৭৮ হাজার।
তবু তা নিয়ে আক্ষেপ নেই সাবেক ব্রাজিলিয়ান তারকা জিকোর, স্টেডিয়ামটিতে সর্বোচ্চ ৩৩৩ গোল করার রেকর্ড যে সাবেক ফ্লামেঙ্গো স্ট্রাইকারের অধিকারে। ‘কানায় কানায় পূর্ণ মারাকানা দেখতে পারলে ভালো লাগবে অবশ্যই, কিন্তু মাঠে তেমন দলকে তো খেলতে হবে’—জিকোর কণ্ঠে কোথায় যেন একটা হতাশার সুর।
ব্রাজিলের বড় তারকারা প্রায় সবাই খেলেন এখন ইউরোপে। ঐতিহাসিক স্টেডিয়ামটি তাই বেশির ভাগ সময়েই ফাঁকা থাকে। এএফপি।