জিটিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিটিভি (গাজী টেলিভিশন)। টুর্নামেন্টের খেলা সরাসরি সম্প্রচারের জন্য স্টার স্পোর্টসের কাছ থেকে সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেলটি।
১৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি বেস্ট অব আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, ক্রিকেট তারকাদের বিশেষ সাক্ষাত্কার, প্রতিটি খেলার বিশ্লেষণমূলক টক শোসহ বিশ্বকাপকে ঘিরে নানা আয়োজনে সাজানো হচ্ছে জিটিভির অনুষ্ঠান ও সংবাদ। বিজ্ঞপ্তি।