জিততে পারেনি বার্সেলোনা
রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে কাল বড় জয় নিয়েই ফিরতে পারত বার্সেলোনা। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াল স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ আর ১১ মিনিটে জাভি ও ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে অগ্রগামিতা ধরে রাখতে পারেনি, দুই মিনিটের ব্যবধানে শোধ হয়ে যায় গোল দুটি। ৫৯ মিনিটে এগিরেস, দুই মিনিট পর গোল করেন গ্রিয়েজমান। ৬১ মিনিট পর্যন্ত সাইড বেঞ্চে বসে থাকার পর আলকানতারার বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। কিন্তু তাতেও স্কোরলাইনে কোনো হেরফের হয়নি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আরশাভিনের একমাত্র গোলে আর্সেনাল হারিয়েছে সোয়ানসিয়াকে। আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটি ৩-০ গোলে জিতেছে উইগানের বিপক্ষে। স্টোক সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। পেনাল্টি থেকে গোলটি করেন ওয়াল্টার্স। সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির জয় ২-১ গোলে। চেলসির গোলদাতা টেরি ও স্টুরিজ, সান্ডারল্যান্ডের জি। ওয়েবসাইট।