জিতল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে হারের পর অস্ট্রেলিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে প্রতিপক্ষ যেমন দুর্বল পাপুয়া নিউগিনি, বাংলাদেশ যুব দলের জয়টাও তেমনি বড়—১২৯ রানের।প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২৩৫ রান। ওপেনার সৌম্য সরকার ৩০ রান করলেও মিডল অর্ডারদের ব্যর্থতায় দেড় শ পেরোনোই একসময় দুষ্কর মনে হচ্ছিল। ১০৮ রান তুলতেই সফরকারীরা হারিয়ে ফেলে ৮ উইকেট। সেখান থেকে নবম উইকেটে ১১০ রানের জুটি গড়েন নুরুল হাসান ও নাঈম ইসলাম জুনিয়র। নুরুল ঠিক ৫০ করে আউট হন। দশে নামা নাঈম ৬০ রানে অপরাজিত থাকেন। জবাবে ১০৬ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। নাসুম চারটি, আবু জাহেদ, সাব্বির, আল আমিন, সৈকত, নূর হোসেন ও নাঈম পেয়েছেন একটি করে উইকেট।