জিতল ইংল্যান্ডই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তিমিত নয়, স্পট ফিক্সিং বিতর্কের কালো ধোঁয়া বরং গাঢ়ই হচ্ছে। মাথার ওপর কলঙ্কের বোঝা নিয়েই কাল আবার মাঠে নেমেছিল পাকিস্তান। সুযোগ ছিল কার্ডিফে টি-টোয়েন্টি ম্যাচ জিতে জয়ের সুবাসে ধুয়ে বিতর্কের আকাশটা একটু শ্বেতশুভ্র করার। কিন্তু আফ্রিদি, শোয়েব আখতাররা পারেননি দলকে জয়ের নৌকায় ভাসাতে। হোক টি-টোয়েন্টি ম্যাচ, ১২৬ রানের পুঁজিতে কি আর জয় হয়! ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ডই জিতেছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে। যদিও শোয়েব, আফ্রিদি আর গুলের কল্যাণে জয় সূর্যের আভা একবার ঠিকই ফুটছিল পাক শিবিরে। ৬২ রানেই ইংল্যান্ড হারায় ৫ উইকেট। ইংল্যান্ডের করা চাই ৬০ বলে ৬৫ রান। জয়ের পাল্লাটা তখন পাকিস্তানের দিকেই হেলে। ওয়েবসাইট।এ অবস্থায় পাকিস্তানিদের পিচ্ছিল হাত গলে পড়ল দুটি ক্যাচ। আসলে শোয়েব, আকমলের হাত গলে বেরিয়ে গেল পাকিস্তানের জয়! সমান ১৩ রানে জীবন পাওয়া এউইন মরগান আর মাইকেল ইয়ার্ডি জুটিই শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ৬৫ রানের পার্টনারশিপ গড়ে শেষ করে দিল ম্যাচ। শোয়েব দুই, আফ্রিদি দুই ও আজমল নেন এক উইকেট। ডেভিসের ৩৩ রানের পর মরগান ৩৮ ও ইয়ার্ডি অপরাজিত থাকেন ৩৫ রানে।পাকিস্তানে পক্ষে উমর আকমল সর্বোচ্চ ৩৫, ইউসুফ ২৬, ফাওয়াদ ২০ ও শাহজাইব ২১ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ ইয়ার্ডি। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল এই কার্ডিফেই।