প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নদের মতোই ক্লাব কাপ হকিতে শুরু করেছে ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঊষা ৫-০ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিংকে। অন্য ম্যাচে মেরিনার্স ৯-০ গোলে জিতেছে সাধারণ বীমার বিপক্ষে।
বিদেশি খেলোয়াড়েরা এখনো এসে দলে যোগ না দিলেও স্থানীয়দের নিয়েই দাপটের সঙ্গে খেলেছে ঊষা। নিলয় ২টি; মিমো, মিঠুন, মাহবুব ১টি করে গোল করেছেন।
মেরিনার্সে কাল খেলেছেন তিন বিদেশি—জার্মানির ডাম্বেরাস্কি, কেনিয়ার লিনাস ও উইলস। শক্তিশালী দলটির কাছে দাঁড়াতেই পারেনি সাধারণ বীমা। মেরিনার্সের ২টি করে গোল করেছেন আশরাফুল, রিমন ও চয়ন। কৌশিক, রাজু ও ডাম্বেরাস্কি করেন ১টি করে গোল।
আজকের খেলা
আবাহনী-বাংলাদেশ স্পোর্টিং মোহামেডান-ওয়ারী
(বেলা ২-৩০ মি., ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।