জিতল ডেকান চার্জার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়টা ডেকান চার্জার্সের চেয়ে বেশি প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। তাহলে পয়েন্ট তালিকার শেষ চারের কক্ষপথেই থাকতে পারত। কিন্তু তালিকায় একেবারে তলানিতে থাকা ডেকান সেই কাজটা করতে দেয়নি। কাল রাজস্থানকে হারিয়েছে ৫ উইকেটে। এই জয়ে অবশ্য ডেকানের অবস্থানের হেরফের হয়নি, ১৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে আগের মতোই সবার শেষে। ১৪ পয়েন্ট নিয়ে আটে রাজস্থান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে রাজস্থান তোলে ১২৬। জবাবে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে এই রান টপকে যায় ডেকান। লিগে এটি তাদের তৃতীয় জয়। ম্যাচসেরা হয়েছেন ডেকান চার্জার্সের পেসার ডেল স্টেইন। ওয়েবসাইট।