জিতল দিল্লি ডেয়ারডেভিলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ওপেনারের অন্তত একজন টিকে থাকবেন ১৫ ওভার পর্যন্ত—টিম মিটিংয়ে এমনটাই আলোচনা হয়েছিল। সেই পথে ভালোমতোই এগোচ্ছিলেন মাহেলা জয়াবর্ধনে এবং বীরেন্দর শেবাগ। একজন নয়, বরং উদ্বোধনী জুটিটা টিকে থাকল ১৩.১ ওভার পর্যন্ত। ততক্ষণে দিল্লি ডেয়ারডেভিলসের স্কোরবোর্ডে রান উঠেছে ১৩৫। জয়াবর্ধনের (৫৫) আউটের পর ম্যাচসেরা শেবাগ (৭৩) ও কেভিন পিটারসেনের (৫০) ফিফটিতে ৫ উইকেটে দিল্লি তোলে ২০৭ রান। আইপিএলের কালকের একমাত্র ম্যাচে এই রান তাড়া করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানস শেষ পর্যন্ত তুলতে পারে ৯ উইকেটে ১৭০। ৩৭ রানের জয়ে তাই ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দিল্লি। ওয়েবসাইট।