জিতল নেপাল ও আফগানিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পবিধ্বস্ত নেপালে অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। মাত্র তিন দিনের অনুশীলনে নেপাল দল ঢাকায় এসেছে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের সেন্ট্রাল জোনে (পুরুষ) খেলতে। পরশু নেপালের কোচ কপিল কিশোর শ্রেষ্ঠ বলেছিলেন, ‘দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে অন্তত একটা জয় চাই আমরা।’ জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে নেপাল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল তারা ৩-১ সেটে হারিয়েছে কিরগিজস্তানকে। দিনের অন্য ম্যাচে আফগানিস্তান ৩-২ সেটে হারিয়েছে উজবেকিস্তানকে। আজ বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে কিরগিজস্তানের সঙ্গে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। আজ জিতলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছে মালদ্বীপকে।