জিতল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট সিরিজে ৬ ইনিংসে করেছিলেন ৪৩। কাল এক টি-টোয়েন্টিতেই করলেন দ্বিগুণ। পরে বোলিংয়ে ২৫ রানে ৩ উইকেট। মোহাম্মদ হাফিজের অলরাউন্ড নৈপুণ্য আর উমর গুলের বোলিং-তোপে শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। হাফিজের ৪৩ বলে ৮৬, আহমেদ শেহজাদের ২৫ বলে ৪৬ ও আফ্রিদির ১৩ বলে ১৯ রানে পাকিস্তান তুলেছিল ১৯৫। প্রোটিয়ারা গুটিয়ে যায় ১০০ রানে। ১৪ বল করেই ৫ উইকেট নিয়েছেন গুল, ছুঁয়েছেন ক্যারিয়ার-সেরা বোলিং (৫/৬)। ওয়েবসাইট।