জিতল বেঙ্গালুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে ব্যাটিং ওপেন করলেন আধুনিক ক্রিকেটের দুই গ্রেট শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। আর এই দুজনকে বোলিং করলেন ইতিহাসের সফলতম বোলার মুত্তিয়া মুরালিধরন! ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো মুহূর্তগুলোকে শেষ পর্যন্ত ছাপিয়ে গেল ম্যাচের রোমাঞ্চ। ক্রিস গেইলের ৫৮ বলে অপরাজিত ৯২ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এনে দিয়েছিল ১৫৬। দীনেশ কার্তিকের ৩৬ বলে ৬০ রানে শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ১০। বিনয় কুমার ২ উইকট নিয়ে রান দেন ৭, বেঙ্গালুরুর জয় ২ রানে। ওয়েবসাইট।