জিতল ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে স্বাধীনতা কাপ শেষ করেছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স। কাল কমলাপুর স্টেডিয়ামে জনির গোলে আরামবাগকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী (১-০)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে ব্রাদার্সের জয় ২-০ গোলে। গোল করেছেন দুই নাইজেরিয়ান স্যামসন ও কিংসলে। এই চার দল আগেই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। কাল ছিল শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ।