জিতল রোনালদোর পর্তুগাল
টিকে থাকতে হলে জিততেই হবে। পর্তুগালের সামনে সমীকরণ বলতে এই একটাই। ডেনমার্কের বিপক্ষে ইউরোর বাঁচা-মরার লড়াইয়ে আজ ৩-২ গোলে প্রত্যাশার জয় পেয়েছে পর্তুগিজরা। তবে রোনালদো কোনো গোল পাননি। খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল পর্তুগাল।খেলার শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণ চালায় পর্তুগাল ও ডেনমার্ক। কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে খেলার ২৪ মিনিটে হেড করে ডেনমার্কের জালে বল জড়ান পেপে। ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।গোলের দেখা পেয়ে যেন আরও বেশি ক্ষুধার্ত হয়ে ওঠে পর্তুগিজ ফুটবলাররা। খেলার ৩৬ মিনিটে নানির সুনিপুণ পাস থেকে পর্তুগালকে আরেকটি গোল এনে দেন হেল্ডার পসতিগা। এর পাঁচ মিনিট পর হেড থেকে একটি গোল শোধ করেন ডেনমার্কের নিকোলাস বেন্ডনার। ৮০ মিনিটে দলের দ্বিতীয় গোল করে সমতা আনেন এই বেন্ডনারের। পয়েন্ট হারানোর ভয়ে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। এর ৭ মিনিট পরে সিলভেস্টার ভেরিলা গোল করে উল্লাসে মাতান পর্তুগিজ গ্যালারিতে। এর রেশ পরের খেলা শেষ পর্যন্তই থাকে।পর্তুগালের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমার্ধে গোলের দেখা পাননি। তবে খেলেছেন দুর্দান্ত। প্রতিপক্ষ ফুটবলাররা তাকে কড়া নজরে রাখায় গোল-বঞ্চিত হয়েছেন।এবারের ইউরো অভিযানের প্রথম ম্যাচে গত শনিবার জার্মানির কাছে ১-০ গোলে হারে পর্তুগাল। অন্যদিকে একই দিন নিজেদের প্রথম ম্যাচে হল্যান্ডকে ১-০ গোলে হারায় ডেনমার্ক।