জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন ছিল অনেক। অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দলের বাইরে রাখা হবে। শেষ চারের আশা শেষ হয়ে যাওয়ায় দলে আসবে অনেক পরিবর্তন। খেলানো হবে তামিম ইকবালকে। বেশির ভাগই সত্যতা পেল। সৌরভ নেই দলে, ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ যদিও বললেন, ‘নিজেকে বিশ্রাম দিয়েছেন সৌরভ।’ দলে পরিবর্তনও এল বেশ কয়েকটি। কিন্তু তামিমের আইপিএল অভিষেক কালও হলো না। অপেক্ষায় রইলেন বাংলাদেশের ওপেনার। কাল অবশ্য ম্যাচের জন্যও অপেক্ষায় থাকতে হয়েছে দর্শকদের। বৃষ্টির কারণে সময়মতো খেলা শুরু হয়নি। টসের প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর মাঠে গড়ায় খেলা। ক্রিস গেইল (৫৭) ও তিলকরত্নে দিলশানের হাফ সেঞ্চুরিতে (৫৩) প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৭৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ৯ উইকেটে ১৩৮ রান তুলতে পারে পুনে ওয়ারিয়র্স। পুনের রবিন উথাপ্পা করেন সর্বোচ্চ ৩৮ রান। ম্যাচসেরা হয়েছেন ক্রিস গেইল। ৩৫ রানের এই জয়ে ১৩ মাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে উঠে এল বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটেই রইল পুনে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া দিল্লি ডেয়ারডেভিলস রয়েছে সবার ওপরে। ওয়েবসাইট।