জিতলেন সাকিব, তামিমের ম্যাচ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপে তারা আগে থেকেই ছিল গত তিনটা ম্যাচই হেরে যাওয়ায়। কাল গ্রুপ পর্বে নিজেদের ১৫ নম্বর ম্যাচে ওয়ারউইকশায়ারকে ৬ রানে হারিয়ে চাপ কিছুটা কমাল সাকিব আল হাসানের দল। ব্যাটে-বলে ভালোই করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে উস্টারশায়ারের তোলা ১১২ রানে সাকিবের অবদান ২১। রান-খরায় ভুগতে থাকা সাকিব ধীরে ধীরে রানে ফিরছেন। গত ম্যাচে ২২ বলে ২০ করেছিলেন। কাল মাত্র ৫ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর নেমে চাপের মুখে এই রান করলেন ২৫ বলে। মেরেছেন একটি চার। বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান তুলেছেন ওয়ারউইকশায়ার।এই ম্যাচ হারলে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন হয়ে যেত উস্টারের। হাতে আর একটিমাত্র ম্যাচ। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে সাকিবের দল। কাল ম্যাচ ছিল তামিমেরও। তবে বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় তামিমের নটিংহ্যামশায়ার আর র ম্যাচটি। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তামিমের দল। ওয়েবসাইট।