জিতিয়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ম্যাচে অপ্রীতিকর ঘটনা! রেগে গিয়ে মালয়েশিয়ার ওয়ান নোরের কলার চেপে ধরলেন ফ্যাব্রিগাস। নেইমার পালন করছেন ‘শান্তিদূতে’র ভূমিকা!
প্রীতি ম্যাচে অপ্রীতিকর ঘটনা! রেগে গিয়ে মালয়েশিয়ার ওয়ান নোরের কলার চেপে ধরলেন ফ্যাব্রিগাস। নেইমার পালন করছেন ‘শান্তিদূতে’র ভূমিকা!

৪০ মিনিটে স্কোরলাইনটা অদ্ভুতই দেখাচ্ছিল। ১-১! যে বার্সেলোনা আগের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল ঢুকিয়ে এসেছে, সেই তারাই মালয়েশিয়া একাদশের বিপক্ষে সুবিধা করতে পারছে না! ৩২ মিনিটে সেস ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা, ৪০ মিনিটে সেই বার্সাই রক্ষণের ভুলে খেয়ে বসল গোল। মালয়েশিয়ার ফুটবলের বড় তারকা আমরি ইয়াহইয়াহ দলকে ফিরিয়ে দিলেন সমতা!
শেষ পর্যন্ত অবশ্য মেসিবিহীন বার্সাকে দুশ্চিন্তা মুক্ত করেছেন ফ্যাব্রিগাসই। কিন্তু আবার ফেলে দিয়েছেন দুশ্চিন্তায়। ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেওয়া বল থেকে ৪৩ মিনিটে নেইমার এবং ৭৫ মিনিটে পিকে করেছেন গোল। ৩-১ গোলে জিতেছে স্পেনের পরাশক্তিরা। কিন্তু চোট নিয়ে ৮২ মিনিটে মাঠ ছেড়েছেন ফ্যাব্রিগাস। তাঁর চোট কতটা গুরুতর, সেটি পরীক্ষা করে জানানো হবে বলে জানানো হয়েছে বার্সার পক্ষ থেকে।
এ ম্যাচ দিয়েই বার্সার প্রাক-মৌসুম শেষ হলো। ১৮ আগস্ট লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে জেরার্ডো মার্টিনোর দল। ২১ ও ২৮ আগস্ট দুই লেগ ম্যাচের স্প্যানিশ সুপার কাপে লিগ চ্যাম্পিয়ন বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কাপ চ্যাম্পিয়ন হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচটির ভিডিও দেখুন: