জিতেই এক নম্বরে কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে আজকের লড়াইটা ছিল পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা দিল্লির সঙ্গে ও দুই নম্বরে থাকা কলকাতার। আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৬ উইকেটে দিল্লিকে হারিয়ে কলকাতা এখন এক নম্বরে।টসে জিতে ব্যাট করতে নেমে শেবাগের দিল্লি ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান তোলে। ইরফান পাঠান ২২ বলে ৩৬ এবং জয়াবর্ধনে ২৭ বলে ৩০ রান করেন। জবাবে ১৮ ওভার চার বলে চার উইকেটে লক্ষ্য পৌঁছায় কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাককালাম।এ জয়ের ফলে ১২ ম্যাচে ৮ জয়, তিন পরাজয় ও একটি অমীমাংসিত ম্যাচের এক পয়েন্টে কলকাতা ১৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে। আর ১১ ম্যাচে ৮ জয়ে ৩ পরাজয়ে দিল্লির সংগ্রহ ১৬, পয়েন্ট টেবিলে তারা দুই নম্বরে। আর টেন্ডুলকারের মুম্বাই তিনে।