জিতেই গেল সাকিবের উস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির পর চার দিনের ম্যাচ খেলতে নেমেও সফল সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টিতে কাল তাঁর দল উস্টারশায়ার ঘরের মাঠে হ্যাম্পশায়ারকে হারিয়েছে ৯ উইকেটে। এই মৌসুমে আটটি চার দিনের ম্যাচে উস্টারের এটা মাত্র দ্বিতীয় জয়। উস্টারের হয়ে এবার আর একটিই চার দিনের ম্যাচ খেলবেন সাকিব। ইয়র্কশায়ারের বিপক্ষে সে ম্যাচ শুরু হবে আগামী ১১ জুলাই।আগের দিনের ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাট করতে নামা সফরকারীরা কাল টিকেছে মাত্র ২ বল। সাকিব ওই ২ বলে কোনো রান না দিয়েই আউট করেছেন দক্ষিণ আফ্রিকান ইমরান তাহিরকে। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই ১০৬ রানের লক্ষ্যে পৌঁছায় উস্টার।উস্টারশায়ারের জয়ে বড় ভূমিকাই রেখেছেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাট হাতে একমাত্র ইনিংসে ৫৪ রান করার পর বাঁহাতি স্পিনে দুই ইনিংস মিলে নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৩ উইকেট। সাকিবের সঙ্গে যোগ হয়েছিল ডানহাতি পেসার অ্যালান রিচার্ডসনের বোলিং। এই দুজন মিলেই নিয়েছেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হ্যাম্পশায়ারের ১৬টি উইকেট। তথ্যসূত্র: ওয়েবসাইট।