জিতেই চলেছে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজেও অব্যাহত আছে নিউজিল্যান্ডের জয়যাত্রা। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও ৪ উইকেটের সহজ জয় পেয়েছে কিউইরা। জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রব নিকোলের উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের চমত্কার এক জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। দলীয় ২০৬ রানের মাথায় ম্যাককালামকে সাজঘরে ফেরান কিগান মেথ। এর আগে ৮৭ রানের লড়াকু এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে গাপটিল পূর্ণ করেন তাঁর ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে শতক। শেষপর্যন্ত তিনি আউট হন ১০৫ রান করে। শেষ পর্যায়ে ওয়াল টিনের ১৯ ও কেন উইলিয়ামসনের অপরাজিত ১৪ রানের সুবাদে সহজেই জয় তুলে নেয় কিউইরা।এর আগে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা। কিন্তু এরপর অ্যান্ডি ম্যাকাইয়ের ভালো বোলিংয়ে খুব দ্রুতই ৩টি উইকেট হারায় স্বাগতিকেরা। স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৩ উইকেটে ৫৩ রান। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন টেলর। গত ম্যাচে হার না-মানা ১২৮ রানের অনবদ্য ইনিংসের পর আজকেও ১০৭ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে ম্যালকম ওয়ারারকে (৪২) সঙ্গে নিয়ে তিনি গড়েন ৮৬ রানের জুটি। ওয়ালার ৪২ রান করে আউট হয়ে গেলে ষষ্ঠ উইকেটে চিগুম্বুরাকে (২০) নিয়ে আরও ৪০ রান যোগ করেন জিম্বাবুইয়ান অধিনায়ক। শেষ পর্যায়ে কিগান মেথের ২০ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের পক্ষে ৫৩ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকাই। ৩টি উইকেট পেয়েছেন জ্যাকব ওরাম। ওয়েবসাইট।