জিতেই চলেছে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। জিতেছে তাঁর দল বার্সেলোনাও। কাল লা লিগায় রিয়াল ভ্যালাদোলিদকে ৩-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। ৪৩ মিনিটে বার্সার প্রথম গোলটি করেন জাভি, মেসির গোলটি ৫৯ মিনিটে। ভ্যালাদোলিদের একমাত্র গোলটি জাভি গার্সিয়ার (৮৯ মিনিট)। যোগ করা সময়ে বার্সার শেষ গোলটি করেন তেয়ো। ১৭ ম্যাচের ১৬টিতেই জেতা বার্সার পয়েন্ট ৪৯। ওয়েবসাইট।