জিতেই মাঠ ছাড়ল 'কালো ঘোড়া' বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচ
বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচ

যাদের বলা হচ্ছে এ বিশ্বকাপের ‘কালো ঘোড়া’, যে দল রয়েছে থিবো কোর্তোয়, ভিনসেন্ট কোম্পানি, এডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড়—সেই বেলজিয়ামকে প্রথমার্ধে ভালোই আটকে রাখল আলজেরিয়া। এমনকি প্রথমার্ধ বেলজিয়ামকে শেষ করতে হলো ০-১ পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে পুরো খেলার খোলনলচে পাল্টে ফেলল হ্যাজার্ডরা। আলজেরিয়ার রক্ষণভাগ কাঁপিয়ে একের পর এক আক্রমণ। অতঃপর দুই ‘সুপার সাবে’র ২-১ গোলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম।
২৪ মিনিটি বক্সে আলজেরিয়ার মিডফিল্ডার সোফিয়ান ফেগুলিকে ফাউল করলেন ইয়ান ভার্তোনে। সঙ্গে সঙ্গে পেনাল্টি। হলুদ কার্ড পেলেন ইয়ান ভার্তোনে। ফেগুলির পেনাল্টি শট আটকাতে ব্যর্থ থিবো কোর্তোয়া। ০-১ গোলে এগিয়ে গেল আলজেরিয়া।
দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনির ক্রসে অসাধারণ হেডে দলকে সমতায় ফেরালেন বদলি নামা মারুয়ান ফেলাইনি। ৮০ মিনিটে এডেন হ্যাজার্ডে ডিফেন্স চেড়া পাসে দারুণ গোল করলেন বদলি হিসেবে নামা দ্রিস মের্তেনস। চূড়ান্ত স্কোর লাইন বেলজিয়াম ২:১ আলজেরিয়া।
বাছাইপর্বে একটি ম্যাচেও হারেনি বেলজিয়াম। আজও সে ধারা অব্যাহত থাকল। বেলজিয়ামের দখলে বল ছিল ৬৭ শতাংশ। শটি নিয়েছে ১৭টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অন্যদিকে আলজেরিয়া শট নিয়েছে ৩টি, এর মধ্যে মাত্র একটিই ছিল লক্ষ্যে।