জিতেই শীর্ষে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ছিল পুরো একটি দিন ও সবগুলো উইকেট। জয়ের জন্য রাজশাহীকে করতে হতো ২৩৮ রান। কিন্তু পারল না জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫৪ রানে অলআউট হয়ে খুলনার কাছে কাল ৩১ রানে হেরেই গেল দলটি। অথচ শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন আনিসুর রহমান, তখনো ম্যাচের বাকি প্রায় ৩৫ ওভার। রাজশাহীর ইনিংসে তিনটি পঞ্চাশ ছাড়ানো জুটি। কিন্তু ফিফটি মাত্র একটি (আনিসুর ৭১)। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই।অন্যদিকে এই ম্যাচ থেকে ১৪.৫৪ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে খুলনা (৫০.৫৮)। বগুড়ায় বরিশাল ও রংপুরের ম্যাচটি শুরুই হতে পারেনি মাঠ ভেজা থাকায়। আগের দিনের বৃষ্টি খেলার অনুপযোগী করে রেখেছিল শহীদ চান্দু স্টেডিয়ামকে।সংক্ষিপ্ত স্কোর:খুলনা-রাজশাহী: খুলনা: ২৭৮/৯ ডিক্লে. ও ৭৭.১ ওভারে ২১৪। রাজশাহী: ২০৭ ও ৬৮.১ ওভারে ২৫৪ (আনিসুর ৭১, সানজামুল ৩৬, জুবায়ের ৩৫, মিজানুর ৩৫, অভিষেক ২৩; তাপস ৩/৯, ডলার ৩/৪৩, রাজ্জাক ৩/১০১)।ফল: খুলনা ৩১ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: আনামুল হক (খুলনা)।