জিতেই শীর্ষে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন দিনে উইকেট পড়েছিল মাত্র ২০টি। আর কাল বিকেএসপিতে শেষ দিনেই পড়ল ১৪টি উইকেট। যে ম্যাচটির পরিণতি মনে হচ্ছিল ড্র, সেটিই শেষ চা-বিরতির আগে। ক্রিকেটের অনিশ্চয়তাকে আবারও মনে করিয়ে দিয়ে চট্টগ্রাম সিলেটকে হারাল ৬ উইকেটে। টানা দ্বিতীয় জয়ে উঠে এল জাতীয় লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। জেতার জন্য প্রয়োজন মাত্র ২৯ রান, কিন্তু মাত্র ১৩ রানেই চট্টগ্রাম হারিয়ে ফেলে ৪ উইকেট। এই পরিস্থিতিতে নেমেই মাত্র ৭ বলে ১৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাতীয় দলের বাইরে থাকা আফতাব আহমেদ, যার মধ্যে ছিল বাঁহাতি স্পিনার সাকের আহমেদকে উড়িয়ে মারা দুটি ছক্কা।এর আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করা সিলেট ৮৩ রানে গিয়েই বিপর্যয়ে পড়ে। ওপেনার সায়েম ৮৩ রানের মাথায় আউট হওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে দল। আর ১৬ রান তুলতেই হারায় ৬ উইকেট। পেসার কাজী কামরুল ও লেগ স্পিনার নূর হোসেনই ছিলেন ঘাতক। সপ্তম উইকেটে গোলাম মাবুদকে সঙ্গী করে ৫৬ রানের জুটি গড়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন আটে নামা এজাজ আহমেদ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই ডানহাতি ব্যাটসম্যান কাল করেছেন ঠিক ৫০ রান। এজাজ আউট হওয়ার ৫ রান পরই সংক্ষিপ্ত স্কোর: সিলেট: ২৭০/৯ (ডিক্লে.) ও ৬০.৫ ওভারে ১৮৩ (এজাজ ৫০, ইমতিয়াজ ৩৯, সায়েম ৩৫; ফয়সাল ৩/১৭, কামরুল ৩/৪৬, নূর ৩/৭০)। চট্টগ্রাম: ৪২৫/৯ (ডিক্লে.) ও ১৩.৪ ওভারে ৩১/৪ (আফতাব ১৬*, কামরুল ৬*; এনামুল ২/৯, সাকের ২/২০)।ফল: চট্টগ্রাম ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: নাফিস ইকবাল (চট্টগ্রাম)।