জিতেও অবনমিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জয়ের দেখা মিলল বাংলাদেশের। তবে এই জয়েও ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৩ থেকে অবনমন এড়াতে পারল না অমল-রঞ্জনরা। তেহরানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে অবনমন রাউন্ডের শেষ ম্যাচে কাল কিরগিজস্তানকে ৩-০-তে হারিয়েছে বাংলাদেশ। প্রথম এককে হেনরি পৃথুল মণ্ডল জেতেন ৬-৪, ৬-২ গেমে; দ্বিতীয় এককে অমল রায় জেতেন ৬-৩, ৬-১ গেমে। দ্বৈতে অমল-রঞ্জন জুটি ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারায় কিরগিজ জুটিকে। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে আট দলের মধ্যে সপ্তম হলো বাংলাদেশ। তবে অবনমিত হয়ে আগামী মৌসুমে বাংলাদেশকে খেলতে হবে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ৪-এ। আগামীকাল দেশে ফিরবে চার সদস্যের বাংলাদেশ দল।