জিতেও জরিমানা ভেট্টোরিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমনিতেই থাকে উত্তেজনা। কিন্তু গত পরশু মিরপুরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল খেলোয়াড়দের মধ্যেও। এমনকি সব সময় নম্রভদ্র আচরণ করা কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় কিউই অধিনায়কের। এ জন্য অবশ্য শাস্তিও পেতে হয়ে তাঁকে। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে ম্যাচ ফির ৯০ শতাংশ জরিমানা দিতে হবে ড্যানিয়েল ভেট্টোরিকে।পার পাননি ডু প্লেসিসও। বিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।তবে সবচেয়ে বেশি জরিমানা যাঁকে দিতে হচ্ছে সেই কাইল মিলস এদিন নিউজিল্যান্ডের একাদশেই ছিলেন না। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে ঢুকেছিলেন পানি ও তোয়ালে নিয়ে, তখনই বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাঁর। শাস্তিস্বরূপ ম্যাচ ফির ১২০ শতাংশ জরিমানা দিতে হবে নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসারকে।শুধু জরিমানা নয়, মিলসের জন্য দুঃসংবাদ আছে আরও। গত ১৩ মার্চ কানাডার বিপক্ষে ম্যাচে ২.৪ ওভার বল করেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই ইনজুরিতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ৩২ বছর বয়সী পেসার। মিলসের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড ডেকেছে বাঁহাতি পেসার অ্যান্ডি ম্যাকাইকে। ওয়েবসাইট।